মানিকগঞ্জে ডাকাত আটক
জেলার শিবালয় উপজেলার দড়িকান্দি গ্রামে র্যাব পরিচয়ে ডাকাতিকালে এক ডাকাত গণপিটুনির শিকার হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত একটার দিকে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল র্যাব পরিচয়ে দড়িকান্দি গ্রামের সফিউদ্দিনের বাড়িতে হানা দিয়ে মালামাল লুট করে চলে যাওয়ার সময় এলাকাবাসী মজিবুর রহমান নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে র্যাবের পরিচয়ে ডাকাতির সংবাদ পেয়ে র্যাব ৪ এর সদস্যরা বুধবার সকালে দড়িকান্দি গ্রাম পরিদর্শন করে।
