২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের কিডনী রোগ বিষয়ক সম্মেলন বৃহস্পতিবার

শিশুদের কিডনী রোগ নিয়ে বৃহস্পতিবার দেশে প্রথমবারের মত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল আটটায় শেরাটন হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  পেডিয়াট্রিক ন্যাফরোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন এ কথা জানান।

এ সময় পেডিয়াট্রিক ন্যাফরোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হানিফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. মোয়াজ্জেম বলেন, সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনী রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, সারা বছর হাসপাতালগুলোতে কমপক্ষে ৪০ হাজার শিশু কিডনী সমস্যা নিয়ে আসে। এদের অধিকাংশের বয়স ৫-১০ বছরের মধ্যে।

তিনি কিডনী রোগ প্রতিরোধে হাসপাতালগুলোতে শিশু কিডনী বিশেষজ্ঞ পদ সৃষ্টির দাবি জানান।