২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. চৌধুরীর সাথে গ্যালোওয়ের বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় সফররত ব্রিটিশ রেসপেক্ট পার্টির প্রতিষ্ঠাতা জর্জ গ্যালোওয়ে এমপি মঙ্গলবার রাতে বিকল্প ধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সাথে তাঁর বারিধারার কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

বিকল্প ধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ব্রিটেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন।

এ সময় বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক শেখ নাদির আহমেদ এবং ব্রিটিশ এমপির প্রচার সহযোগি শামিমুল জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।