২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি তুলে নিয়েছেন

১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনায বসা হবে এমন সরকারি প্রতিশ্র“তি পাওয়ার পর বেসরকারি প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার তাদের আমরণ অনশন কর্মসূচি তুলে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এবং শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম এমপি অনশনকারী শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে এ প্রতিশ্র“তি দেন।

দুই বিএনপি নেতা শিক্ষকদের মুখে শরবত তুলে দিয়ে অনশন ভাঙ্গান।

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার থেকে তাদের আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছিলো।

অনশনরত শিক্ষদের সামনে দেয়া বক্তৃতায় হারিস চৌধূরী বলেন, আপনাদের (শিক্ষকদের) প্রশাসনিক দাবি শিগগিরই পুরণ করা হবে। এছাড়াও পনের দিনের মধ্যে আলোচনায় বসে বিদ্যালয় ও চাকরি জাতীয়করণ, শতভাগ বেতন, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বোনাসের দাবি পূরনের লক্ষ্যে আলোচনায বসা হবে।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত কয়েকশ’ শিক্ষকের মধ্যে ২০ জন শিক্ষক কাফনের কাপড় পরে অনশনে অংশ নেন। 

গত কয়েক বছর ধরে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা চাকরি জাতীয়করণের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।