২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে ৩টি লাশ উদ্ধার, আপডেট

জয়দেবপুরে পৃথক স্থান থেকে বৃহস্পতিবার মহিলাসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজন রহমতুল্লাহ (৬৫) এবং অপর দু’জন-- অজ্ঞাত তরুণী (২৫) ও পুরুষ (৩৫)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর থানার পুবাইল ইউনিয়নের মুদি দোকানদার রহমতুল্লাহকে বুধবার রাতে তার বাড়ির পাশে দোকানের ভেতরে জবাই করা হয়। পূর্ব শত্র“তার জের ধরে একটি চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সকালে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠায়। এ পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।

অপর ঘটনায় সদর থানার মির্জাপুর ইউনিয়নের কার্যানুর ব্রিজের নিচে সকাল ১০টায় একটি বস্তা থেকে পুলিশ এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে।

একই দিন সকাল ৮টায় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে আরও এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।