২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কিশোরগঞ্জের বারটুপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

নিহত সিয়াম স্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছিলো।

স্থানীয় পলিশের এসআই আবুল জানিয়েছেন, সকালে সিয়াম তার মামার সাথে বাড়ি থেকে রিকশা করে স্কুলের উদ্দেশে রওনা হলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় তার মামাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকটিকে আটক করা হয়েছে।