থার্টিফাস্ট নাইট উপলক্ষে কেএমপি’র নিরাপত্তা প্রস্তুতি চুড়ান্ত
অবশেষে থার্টিফাস্ট নাইটকে সামনে রেখে খুলনা মেট্রাপলিটন পুলিশ (কেএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা চুড়ান্ত করেছে। জঙ্গি অথবা যেকোন ধরনের সন্ত্রাসী হামলার আসঙ্কায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কেএমপি সূত্রে জানা গেছে।
নিরাপত্তার অংশ হিসেবে নগরীতে মোট ২৬ টি চেকপোস্ট এবং পুলিশের ১৭ টি মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও র্যাবের পক্ষ থেকেও তাদের নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে।
তবে নগরীর কোন স্পটকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়নি।
