২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলা ভাই সন্দেহে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার, শায়েখ রহমান গ্রেফতারের গুজব

জেলার আলফাডাঙ্গায় বাংলা ভাই সন্দেহে এক মাদ্রাসা শিক্ষককে বৃহস্পতিবার সকালে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

মাদ্রাসা শিক্ষকের আটকের খবর ছড়িয়ে পড়লে গুজবের ডালপালা আরও ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়ে পড়ে যে নিষিদ্ধ সংগঠন জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমান গ্রেফতার হয়েছে।

পরে পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম হাফেজ শামসুল হক মনির। সে বোয়ালমারি উপজেলার বাঘডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

পরে আটককৃত ওই মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য এসপি অফিসে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুরের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা বাজারে জনৈক শ্যামল কুন্ডু’র দোকানে স্ট্যাম্প-প্যাড কিনতে গেলে স্থানীয় জনগণ মাদ্রাসা শিক্ষক শামসুলকে বাংলা ভাই সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়।

“এতেই গুজব ছড়িয়ে পড়ে যে শায়েখ আব্দুর রহমান গ্রেফতার হয়েছে,” পুলিশ জানায়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার পরিচয় নিশ্চিত হয় এবং সাংবাদিকদের সামনে তার প্রকৃত পরিচয় প্রকাশ করে।

“হাফেজ শামসুল হকের পিতার নাম মানিক শেখ। সে নগরকান্দা উপজেলার পল্লথদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়ার বাসিন্দা,” পুলিশ জানায়।

এর আগে গত ১৬ ডিসেম্বর, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব এর একটি যৌথ দল গাজীপুর রেলওয়ে জংশন থেকে বাংলা ভাই সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।

তার নাম গণেশ ঘোষ (৪০। সে ঢাকার তাঁতীবাজারের একটি স্বর্ণ ব্যবসায়ী।