অবৈধ অস্ত্র রাখার দায়ে খুলনায় ১ ব্যক্তির ১৭ বছর সশ্রম কারাদণ্ড
অবৈধ অস্ত্র রাখার দায়ে মো. ইউনুস আলী নামে খুলনায় এক সন্ত্রসীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সামাদ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল খুলনার রেলওয়ে ভাসানী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেলওয়ে কলোনী থেকে দু’টি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মামলায় ১০ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণের পর এ রায় দেওয়া হয়।
