২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ডাকাতদের হাতে নিহত ১, আহত ৭

বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ জেলার বাহুবাল উপজেলায় এক রাবার বাগানে ডাকাতরা একজনকে হত্যা ও ৭জন নৈশ প্রহরীকে আহত করে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বাহুবাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত সোলায়মান হোসেন বাহুবাল উপজেলার শিয়ামল রাবার বাগানের একজন কর্মচারী এবং পুটিজরি ইউনিয়নের যুব সংহতি’র প্রেসিডেন্ট বলে জানা যায়।

আহত নৈশ প্রহরীদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মোসাহিদ (২৫), লাল মিয়া (৩০), আজমান হোসেন (৩২) এবং সনি মিয়া (৪৫)। তাদের আশংকাজনক অবস্থায় বাহুবাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এবং বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টায় ডাকাতরা অস্ত্রসহ ঝড়ের গতিতে বাগানে ঢোকে এবং কর্মচারীদের উপর চড়াও হয়ে তাদের কোপাতে থাকে।

আহতদের চিকিৎকার শুনে বাগানের অন্যান্য গার্ডরা ছুটে এসে ধাওয়া করলে ডাকাতরা তাদের অস্ত্র ফেলে পালিয়ে যায়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।