২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বোমা-সদৃশ বস্তু উদ্ধার

বরিশাল জেলার বাকেরগঞ্জ সোনালী ব্যাংকের কাছে একটি ফলের দোকানের নীচ থেকে বৃহস্পতিবার সকালে বোমা-সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

উপজেলার দুধল মৌ স্কুলের শিক্ষক মজিদ হোসেন বোমা-সদৃশ বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে এবং পরীক্ষার জন্য তা থানায় নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানা পুলিশ বিডিনিউজকে জানায়, বস্তুটি লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। পরীক্ষার পর দেখা গেছে তার মধ্যে বালু ও কাঁচ ছিল।