২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ব্যবসায়ীরা সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে

পুলিশী নির্যাতন এবং ‘তাঁত ও বস্ত্র শিল্প’ মেলা বন্ধের দাবিতে সিলেট ব্যবসায়ী সমিতি সিলেট শহরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বুধবার ব্যবসায়ীরা শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে চলতি তাঁত ও বস্ত্র মেলা বন্ধের দাবিতে মিছিল বের করে।

এসময় পুলিশ তাদের প্রতিবাদ মিছিলে বাধা দিলে ব্যবসায়ীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘন্টাকাল ব্যাপী ওই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ কয়েক দফা টিয়ার গ্যাস ছোঁড়ে ও ফাঁকা গুলি বর্ষণ করে।

ব্যবসায়ীরা পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল ছুঁড়ে মারে।

পুলিশ-ব্যবসায়ীদের এই সংঘর্ষে প্রায় ১০০ জন আহত হয়েছে।