২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধে কাঁকড়া নিধন, সুন্দরবনের পরিবেশ হুমকির মুখে

কোন আইনকানুনের তোয়াক্কা না করেই অবাধে খুলনা,নোয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং কক্সবাজার এলাকায় স্বল্প ওজনের কাঁকড়া নিধন চলছে। ফলে বিজ্ঞানীরা মারাত্মক পরিবেশ ভারসাম্য নষ্টের আশংকা করছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:52 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাঁকড়া সংগ্রহ, বিপণন এবং রপ্তানীর জন্য আইন থাকা স্বত্বেও পরিবেশ বান্ধব এ কাঁকড়ারা এখন বিলুপ্তির মুখে।।

জানুয়ারী, ফেব্র“য়ারিতে প্রজণনকালীন সময়ে  ২০০ গ্রামের নীচে পুরুষ কাঁকড়া এবং ১৩০ গ্রামের নিচে স্ত্রী কাঁকড়া ধরা নিষিদ্ধ।

কিন্তু এসব আইনের পরোয়া না করেই রপ্তানীর সময়ে খুলনা,বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলে কাঁকড়া ধরা হচ্ছে হরদম। ফলে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে।

জানা গেছে, নানা কৌশলের আশ্রয় নিয়ে মুন্সিগঞ্জ, কলাবাড়ি, হরিনগর, পারুলিয়া, দেবহাটা, কালিগঞ্জ এবং সাতক্ষীরা অঞ্চল থেকে অপরিপুষ্ট কাঁকড়া বিদেশে রপ্তানী করা হচ্ছে। পাশাপাশি সংগ্রহের সময় ক্ষতিকর সব পদ্ধতি ব্যবহার করা কাঁকড়া  বিলুিপ্তর অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

পূর্ণবয়স্ক এক কেজি কাঁকড়া ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও, কিছু অসাধু ব্যবসায়ী বয়ঃপ্রাপ্তির ২০-৩০ দিন আগে ২০-৩০টাকা কেজি মূল্যে স্বল্প ওজনের কাঁকড়া বাজারে বিক্রি করে দিচ্ছে।

পটুয়াখালি,নোয়াখালী, বরগুনা এবং কক্সবাজার এলাকাতেও চলছে একই অনাচার ।

সেন্টার ফর কোস্টাল এনভায়রনমেন্ট কনজারভেশন (সিসিইসি) এর পরিচালক বলেন এ অবস্থা চলতে থাকলে পুরো পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া পড়তে বাধ্য। তিনি মনে করেন এখুনি এ অসাধু তৎপরতা বন্ধে সকলের এগিয়ে আসা কর্তব্য।