২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে ৩ জনের নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার দুপুরে পুলিশের গুলিতে তিনজনের নিহত হওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে প্রধান করে একসদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার রাতে তিনি বিডিনিউজকে জানান, কোন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, কমিটিকে ঘটনার তদন্ত রিপোর্ট যত শিগগির সম্ভব জমা দিতে বলা হয়েছে।