নারায়ণগঞ্জ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
নারায়ণগঞ্জ বন্দর ও আড়াইহাজার এলাকা থেকে র্যাব সদস্যরা বুধবার পাঁচটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত তিন জঙ্গি’র স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা বুধবার দুপুরে আড়াইহাজার সদাসদি গ্রামের জনৈক আলাউদ্দিনের পরিত্যক্ত ঘর থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। এ ছাড়া বন্দর সোনাকান্দা পানির ট্যাংক সংলগ্ন এলাকা থেকে আরও একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। বোমা সদৃশ বস্তুগুলি পরীক্ষার জন্য ঢাকায় র্যাবের প্রধান কার্যালয়ে নেয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
