২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ডিবি পুলিশের অভ্যন্তরীণ কোন্দল: ৫ কর্মকর্তাসহ একযোগে ১২ জনের বদলি

যশোরে ডিবি পুলিশের অভ্যন্তরীণ কোন্দলের কারণে পাঁচ কর্মকর্তাসহ ১২জনকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার বদলির আদেশ যশোরে পৌঁছায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বুধবার তারা ছাড়পত্র নিয়েছেন। চুয়াডাঙ্গা ও খুলনা আরআরএফ--এ তাদের বদলি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি’র ইনচার্জ হওয়াকে কেন্দ্র করে যশোর ডিবি পুলিশে নিজেদের মধ্যে দ্বন্দের কারণে খুলনা রেঞ্জ ডিআইজি এ নির্দেশ দেন।

এদিকে একটি সূত্র জানায়, ডিবি পুলিশের সদস্য আজমল সম্প্রতি ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার আত্মীয়ের সাথে দুর্ব্যবহার করে। এ ঘটনায়ও তাদের বদলি ঘটে থাকতে পারে।

বদলিকৃতদের মধ্যে রয়েছেন-- এসআই পদমর্যাদার দিলদার শরীফ, নূরুন্নবী ভূইয়া ও শুকুর আলী, এএসআই আক্তারুজ্জামান ও বাচ্চু মোল্লা। কনস্টেবলদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন-- ইমদাদ, জাকির, মংসাই, সুবাস বর্মণ ও আজমল। অপর দু’জনের নাম জানা যায়নি।

এদিকে পুলিশ কন্ট্রোলরুম থেকে প্রথমবার আটজনের বদলির কথা বলা হলেও পরবর্তীতে তারা বিষয়টি এড়িয়ে যায়।