২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুুরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

ফরিদপুর শহরের ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার বিকেল চারটা পর্যন্ত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ফরিদপুর জেনরেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর থেকে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানায় ফরিদপুর সিভিল সার্জন ডা. এসএম আবুল খায়ের মিয়া। তিনি জানান, ওরস্যালাইনের কোন সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট রয়েছে। ফরিদপুর পৌরসভসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কলেরা স্যালাইন সংগ্রহ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এদিকে ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী এটাকে কলেরা বলে মন্তব্য করেন। তবে সিভিল সার্জন বলেছেন, রিপোর্ট না পাওয়া পর্যন্ত কলেরা কিনা বলা যাবেনা।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইইটিসিআর থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল রোগের নমুনা নিয়ে ঢাকা গেছে। বৃহস্পতিবার আরও একটি দল ফরিদপুরে আসবে বলে সংশ্লিষ্টরা জানায়। এছাড়া পরিস্থিতি সরেজমিনে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. কানিজ ফাতেমা বুধবার ফরিদপুুর সফর করেন।