২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার জাতীয় যুব দিবস

বৃহষ্পতিবার ২৯ ডিসেম্বর জাতীয় যুব দিবস। ‘যতই হোক ক্লেশ, যুবকরাই গড়বে দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটি পালন করা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার থিয়েটারে এ দিবসের উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।

যুব দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ১৬ জন আত্মনির্ভরশীল যুব মহিলা ও পুরুষকে জাতীয় যুব পুরস্কার- ২০০৫ প্রদান করবেন। প্রতিটি যুব পুরস্কারের পরিমাণ ১০,০০০ টাকার প্রাইজবন্ড, একটি ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট। 

রাষ্ট্রপতি দশটি যুব সংগঠনের প্রতিনিধিদের ২০০৪--০৫ অর্থ বছরের যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক প্রদান করবেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বেতার ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে। 

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলো ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে স্বাবলম্বী যুবদের উৎপাদিত পণ্য--সামগ্রী প্রদর্শণ করা হবে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর যুব ভবনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সেমিনার।