অস্ত্র মামলায় সন্ত্রাসী তোফাজ্জলের ২৭ বছর সশ্রম কারাদণ্ড
গুলিস্তান এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ তোফাজ্জল হোসেনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন।
র্যাব--২ সদস্যরা ২৭ মে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু এভিনিউয়ের টিবিএস ভবনের দোতলার একটি পরিত্যক্ত ভবন থেকে তোফাজ্জলকে গ্রেপ্তার করে। এসময় র্যাব তার কাছে থাকা একটি রাইফেল, একটি ওয়ান শুটার বন্দুক এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে।
