হাব’র কর্মসূচী প্রত্যাহার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি’র সাথে হজ্ব এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কার্য নির্বাহী কমিটির সদস্যরা মঙ্গলবার রাতে এক সভায় মিলিত হন।
সভায় হাব নেতৃবৃন্দ তাদের বুধবারের কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিমান প্রতিমন্ত্রী হাব নেতৃবৃন্দকে বলেন, দুইদিনের মধ্যে সম্মানিত হজ্ব যাত্রীদের হজ্ব গমন নিশ্চিত করতে জেদ্দা বিমান বন্দরে বিমানের শ্লট সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব একেএম জাফরুল্লাহ খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রহমান, হাব’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শাকুর, সেক্রেটারিসহ হাব’র নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
