চট্টগ্রামে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা শুরু
যুব সমাজের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দু’দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার চট্টগ্রামে শুরু হয়েছে।
দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করা এবং দেশের যুব সমাজকে আগামী দিনের যোগ্য নেতা হয়ে গড়ে উঠতে সাহায্য করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড পলিসি স্টাডিজ (সিসিডিপিএস) এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যমুখী সমাজে নিজেদের স্থান করে নেয়ার জন্যে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এর উদ্বোধনী অধিবেশনে সঞ্চালকের ভূমিকা পালন করেন সিসিডিপিএস--এর প্রধান নির্বাহী আবু নাসের রাজীব।
চট্টগ্রামের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের ২০জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করছে।
