২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চরমপন্থি সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বাগেরহাট পুলিশ মঙ্গলবার ভোরে মোল্ল¬াহাট উপজেলার উত্তরকান্দি গ্রাম থেকে বাশার মোল¬্যা (৩৮) নামের এক চরমপন্থি সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সকালে মধুমতি নদী সংলগ্ন চর থেকে লুকিয়ে রাখা রাইফেল ও বন্দুকের চার রাউন্ড গুলিসহ দু’টি পাইপগান উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ধৃত বাশার মোল¬্যা উত্তরকান্দি গ্রামের নওশের মোল্ল¬ার পুত্র এবং নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল গ্র“পের সদস্য। তার নামে মোল্ল¬াহাট থানায় অন্তত তিনটি হত্যা মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অন্তত চার দিন আগে পুলিশ তাকে পার্শ্ববর্তি গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করে আনে।

তবে পুলিশ এ সংবাদ অস্বীকার করে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বাশারকে তার গ্রাম থেকে আটক করা হয়। তাকে অস্ত্র আইনে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।