ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রির বিশেষ উদ্যোগ
ঈদ উল আজহা পালনে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগাম টিকেট বিক্রির বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবার ঢাকা, চট্রগ্রাম ও সিলেট স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকেট কাউন্টার হতে আগাম বিক্রি করা হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ এ খবর প্রকাশ করে।
আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রেল কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সকল শ্রেণীর টিকেট আগাম বিক্রি করা হবে।
৬ জানুয়ারির টিকেট ১ জানুয়ারি, ৭ জানুয়ারির টিকেট ২ জানুয়ারি, ৮ জানুয়ারির টিকেট ৩ জানুয়ারি, ৯ জানুয়ারির টিকেট ৪ জানুয়ারি এবং ১০ জানুয়ারির টিকেট ৫ জানুয়ারি তারিখে সংশ্লিষ্ট স্টেশনে পাওয়া যাবে।
