বৃহষ্পতিবার জাতীয় যুব দিবস
জাতীয় যুব দিবস বৃহষ্পতিবার। ‘যতই হোক ক্লেশ, যুবকরাই গড়বে দেশ’ এ স্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটি পালন করা করা হবে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার থিয়েটারে এ দিবসের উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি অধ্যাপক ড.ইয়াজউদ্দিন আহম্মেদ।
যুব দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ১৬ জন আত্মনির্ভরশীল যুব মহিলা ও পুরুষকে জাতীয় যুব পুরস্কার-২০০৫ প্রদান করবেন। প্রতিটি যুব পুরস্কারের পরিমাণ ১০,০০০ টাকার প্রাইজবন্ড, একটি ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট।
রাষ্ট্রপতি দশটি যুব সংগঠনের প্রতিনিধিদের ২০০৪--০৫ অর্থ বছরের যুব কল্যান তহবিলের অনুদানের চেক প্রদান করবেন।
এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দেবেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বেতার ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।
দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলো ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে স্বাবলম্বী যুবদের উৎপাদিত পণ্য--সামগ্রী প্রদর্শণ করা হবে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর যুব ভবনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সেমিনার।
