রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি : ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়া বাজারে মঙ্গলবার ভোরে ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাজারের ছয়টি জুয়েলারি দোকানে ডাকাতি করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল ট্রাকে করে মুড়াপাড়া বাজারে এসে ছয়টি দোকনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
দোকানের ভেতরে থাকা লোকজনের হাত--পা বেঁধে ৯৪ ভরি স্বর্ণালংকার, একশ’ ৫৬ ভরি রূপার অলংকার ও নগদ এক লাখ ২৫ হাজার পাঁচশ’ টাকা লুট করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ১২ জন নৈশ প্রহরীকে আটক করেছে।
