২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ১টি গার্মেন্টসে অগ্নিকাণ্ড

রাজধানীর ফার্মগেটের একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে মঙ্গলবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ অগ্নিকাণ্ডে শ্রমিক, ব্যবসায়ী এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনী এবং স্থানীয়রা জানায়, কন্টিনেন্টাল এ্যাপারেলস থেকে দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দমকল বাহিনীর সদস্যরা আগুন আয়ত্বে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৯৯০ সালের এদিনে মিরপুরের সারাকা গার্মেন্টেসে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটে।