শাহজাহানপুর থেকে সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র্যাব, শাটার গান, ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) একটি দল সোমবার সকালে মতিঝিলের শাহাজাহানপুর এলাকা থেকে একে-৪৭ সদৃশ একটি শাটার গান, আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে।
এর আগে র্যাব সদস্যরা রোববার এ-বি/৬, শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে শাহিদুল ইসলাম ইউসুফ (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করে।
ইউসুফের স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব-৩ সোমবার সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ২৬ নম্বর ভবনে অভিযান চালিয়ে একে-৪৭ সদৃশ একটি শাটার গান, একটি রিভলভার, ১৬ রাউন্ড গুলি এবং আটটি ককটেল উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, ইউসুফের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
