২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক আহত

বাগেরহাটের চিতলমারীতে সোমবার সন্ত্রাসীরা দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা শেখর ভক্তকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

শেখর ভক্ত বেলা ১১টার দিকে চিতলমারী থেকে রিকশাযোগে বাগেরহাট জেলা শহরে আসছিল। পতিমধ্যে রায়গ্রাম স্কুলের সামনে ৫/৬ জনের একদল যুবক তার গতিরোধ করে তাকে হাতুড়ি দিয়ে বেধরক মারপিট করে। হামলাকারীরা তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় শেখরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক শেখর জানান, বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ লেখার কারণে স্থানীয় ষাইট বাহিনী নামে পরিচিত সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। এলাকায় চিহ্নিত ওই বাহিনীর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

চিতলমারী থানা পুলিশ জানায়, এ হামলার ঘটনায় লিটন হালদার ওরফে লিটু (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।