ঝালকাঠির ২ বিচারক হত্যার ঘটনায় আটক জঙ্গি মামুন ও সুলতান জেল হাজতে
ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারক হত্যার মূলহোতা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য মামুন ও ওই ঘটনার বিস্ফোরক মামলার আসামী সুলতান হোসেনকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সী আতিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামুনকে ১০ দিনের এবং সুলতানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ ডিসেম্বর মামুনকে এবং পরের দিন সুলতানকে রিমান্ডে নেয়া হয়।
রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বুলেটপ্র“ফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তাদের দু’জনকেই জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেএমবির আত্মঘাতী সদস্য মামুন ১৪ নভেম্বর সকালে ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে। এসময় আহতাবস্থায় জঙ্গি মামুনকে একটি অবিস্ফোরিত বোমাসহ গ্রেপ্তার করা হয়।
