চুয়াডাঙ্গায় বিডিআর সোর্সের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা পুলিশ সোমবার সকালে নিখোঁজ বিডিআর সোর্সের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত বিডিআর সোর্স জামাল রোববার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল।
স্থানীয় লোকজন সকাল বেলা জামালের লাশ দেখে পুলিশে খবর দিলে জেলার মেদিনীপুর মাঠ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জামালের মৃত্যুর কারণ জানাতে পারেনি। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি।
