‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায়...
ঝালকাঠির দপদপিয়ায় রোববার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক ছাত্রলীগ কর্মীকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা পিটিয়ে আহত করেছে।
আহত ছাত্রলীগ কর্মীর নাম সুমন (২২)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কয়ারচরে অনুষ্ঠিত একটি দলীয় সমাবেশ শেষে ছাত্রলীগের কয়েকজন কর্মী স্লোগান দিতে দিতে মোটর সাইকেলে ফিরছিল। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের লোকজন অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
