২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, আহত ৪, আপডেট

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটের সামনে রোববার রাতে অজ্ঞাত দু®কৃিতকারীদের নিক্ষিপ্ত বোমায় পুলিশ ও মহিলাসহ চার জন আহত হয়েছে। এ ঘটনায় মেলার দর্শক ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আহত পারভেজ (২২), আবু নসর (২০), সালেহা বেগম (২৮) ও তার স্বামী পুলিশ হাবিলদার আবদুর রাজ্জাককে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এ ঘটনাকে সাধারণ ছিনতাইয়ের ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ বিস্ফোরণের সাথে জেএমবি বা জঙ্গিদের কোনও যোগসূত্র নেই। ছিনতাইকারীরা জিয়া উদ্যানের কাছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণ ঘটায় বলে তিনি মন্তব্য করেন।

বিস্ফোরণের শব্দ শুনে শত শত দর্শক হতচকিত হয়ে দিগি¦দিক ছুটোছুটি শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, নতুন করে জঙ্গি হামলা হয়েছে মনে করে মেলায় আগত মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে।

পারভেজের খালু মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, পারভেজ মিরপুরের মধ্য পাইকপাড়ায় তার (মোহাম্মদ আলী) বাসায় বেড়াতে আসে এবং একসাথে মেলায় যায়।

পারভেজ মাগুরা জেলার গোলাম মাওলার পুত্র এবং একই জেলার শিবরামপুর সিদ্দিকীয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র।

অপর আহত আবু নসর মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা কাশেম মিয়ার পুত্র। সে একজন ভ্রাম্যমান চা বিক্রেতা।

আহত হাবিলদার আবদুর রাজ্জাক জানায়, স্ত্রী সন্তানসহ মেলা দেখে ফেরার পথে সে এ হামলার শিকার হয়।

ঘটনাস্থলে র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।