২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃশাসন থেকে মুক্তি ও জঙ্গিবাদের ধ্বংস কামনা করে কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাতে লাখো মানুষের ভীড়

চারদলীয় জোট সরকারের অন্যায়, অত্যাচার, দূর্নীতি ও দুঃশাসনের হাত থেকে মুক্তি এবং ইসলামের নামে বোমাবাজি, জঙ্গিবাদ, জঙ্গিদের মদদদাতাদের ধ্বংস ও ইসলামী শাসন কায়েমের ফরিয়াদ জানিয়ে রোববার কুড়িগ্রামে মুজাহিদ কমিটি আয়োজিত ইজতেমার আখেরি মোনাজাতে লক্ষাধিক লোক অংশ নেয়।

রয়টার্স

কুড়িগ্রাম প্রতিনিধি

রয়টার্স

Published : 25 Dec 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তিনদিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান ও চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুর করীম।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান ও চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করীম প্রধান অতিথি হিসেবে ইজতেমায় প্রতিদিন দুই বেলা বয়ান করেন। এছাড়াও ইজতেমায় অনান্যদের মধ্যে নছিহত পেশ করেন, আল্লামা মোস্তফা আল হোসাইনী, মুফতী সৈয়দ মো: ফয়েজুল করীম, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মো: নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

আখেরি মোনাজাতের সময় কলেজ রোড, কেসি রোড, জর্জ কোটের সামনের রাস্তা, হাসপাতাল ও শিশু সদনের সামনের রাস্তাসহ কুড়িগ্রাম শহরের অধিকাংশ রাস্তা এ সময় জনসমুদ্রে পরিণত হয়। অনেকে জায়গা না পেয়ে বাস, মাইক্রোবাস, ঠেলাগাড়ী, রিকশা ও বাড়ির ছাদে বসেই মোনাজাতে অংশ নেন।

আখেরি মোনাজাতে স্থানীয় সরকারি--বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনপি ও আওয়ামী লীগের প্রথম সারির নেতৃবৃন্দও অংশ নেন। আমিন আমিন ধ্বনিতে চারদিক ছিল মুখরিত। অন্যায়--অত্যাচার, দূর্নীতি--দুঃশাসনের হাত থেকে মুক্তি এবং জঙ্গিবাদের ধ্বংস কামনা আখেরি মোনাজাতে পীরের কণ্ঠে ধ্বনিত হলে তা যেন উপস্থিত মুসল্লিদের প্রাণের প্রার্থনায় পরিণত হয়।