২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে খুলনায় গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হাবিবুর রহমান ওরফে ইসমাইল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

র‌্যাব সদস্যরা তাকে শনিবার সন্ধ্যায় বিএল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবির একজন ‘এহসার’ (সক্রিয় কর্মী) বলে স্বীকার করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

সে জামালপুর সদর থানার চর চড়শী এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। জামালপুর থেকে অত্মগোপন করে সম্প্রতি সে খুলনা আসে।