২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন সমর্থন করলেন উপাচার্র্যরা

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রোববার অভিন্ন গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত নীতিমালা সমর্থন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

উপাচার্যরা মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আসাদুজ্জামানের সাথে বৈঠককালে বলেন, গ্রেডিং সিস্টেম বাস্তবায়নের জন্যে তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

আসাদুজ্জামান বিডিনিউজকে জানান, উপাচার্যদের সাথে বৈঠকে প্রতিবেদনের ব্যাপারে কোনও আপত্তি আসেনি।

বেলা সাড়ে ১১টায় এলজিইডি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৭৫ জন উপাচার্য অংশ নেন।

সূত্র জানিয়েছে, প্রতিবেদনের ব্যাপারে উপাচার্যরা সম্মত হলেও তাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তর পর্যন্ত তা উপস্থাপনের  সময় চেয়েছেন।

তারা প্রতিবেদনের কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করেন এবং তা পরিবর্তনের ব্যাপারেও পরামর্শ দেন।

আসাদুজ্জামান বলেন, উপাচার্যদের সাথে এ বৈঠকের ফলে তিনি আশা করছেন আগামী ২০০৬--২০০৭ সাল থেকে অভিন্ন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন সম্ভব হবে।

সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফলের সামঞ্জস্য আনতে মঞ্জুরি কমিশন নয় স্তর বিশিষ্ট লেটার গ্রেড পদ্ধতির প্রস্তাব রেখেছে।

সুপারিশে গ্রেড পয়েন্ট রাখা হয়েছে এক থেকে চারের মধ্যে। ডি থেকে এ পর্যন্ত গ্রেডগুলোর মধ্যে ৫০ থেকে ৫৪ নম্বরের জন্যে ডি গ্রেড (যার পয়েন্ট ১) এবং ৫৫ থেকে ৫৯ পর্যন্ত সি গ্রেড (যার পয়েন্ট এক দশমিক পাঁচ)।