মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ
মিরপুর- ১০ এর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শনিবার রাতে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত ও গ্রেপ্তার হয়নি।
একটি সূত্র জানায়, রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ ব্যাপারে মিরপুর থানার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মিরপুর জোনের দ্বায়িত্বে সহকারি পুলিশ কমিশনার এএসএম রায়হান বিডিনিউজকে বলেন, চাঁদাবাজির ঘটনায় সন্ত্রাসীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
