ওকাব নির্বাচন: শামীম আহমেদ সভাপতি, কাদির কল্লোল সাধারণ সম্পাদক
ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি হিসেবে শামিম আহমেদ (ইউএনআই) এবং সাধারণ সম্পাদক হিসেবে কাদির কল্লোল (বিবিসি) নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সংগঠনের বাৎসরিক সাধারণ নির্বাাচন অনুষ্ঠিত হয়।
এতে আরও নির্বাচিত হয়েছেন-- সহসভাপতি পদে ফরিদ হোসেন (এপি), সহ--সাধারণ সম্পাদক পদে রাশেদুল ইসলাম (রেডিও তেহরান), কোষাধ্যক্ষ পদে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান, কলকাতা, ভারত)
নতুন নির্বাচিত ওকাব কার্যকরী সদস্যরা হলেন-- আহমেদ মতিউর রহমান (কালাম উইকলি, কলকাতা, ভারত) আতাউর রহমান (দি ইওমিউরি শিমবুন, জাপান), হাসান শাহরিয়ার (নিউজউইক, যুক্তরাষ্ট্র), মোসলেম উদ্দিন আহমেদ (জেমিনি, যুক্তরাজ্য), প্যান জিয়াওঝু (জিনহুয়া, চায়না) এবং এক্স--অফিসিও জাহিদুজ্জামান ফারুক (কিওডো, জাপান)।
