নেশার টাকা জোগাড় করতে না পেরে কৃতি ফুটবলারের আত্মহত্যা
খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার তরুন সংঘের কৃতি ফুটবল খেলোয়াড় শেখ সাঈদুর রহমান পিন্টু (২৭) বৃহস্পতিবার নেশার টাকা জোগার করতে না পেরে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটায় নিজ গ্রামের একটি শিরিশ গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সাঈদুর। শুক্রবার নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
