নিম্নচাপের কারণে সাগর উত্তাল, সরে গেলেই জেঁকে বসবে শীত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর এখনও উত্তাল রয়েছে। আর এ নিুচাপ শেষ হওয়ার দুই এক দিনের মধ্যেই সারাদেশে জেঁকে বসবে শীত। আবহাওয়া বিভাগ সূত্র শুক্রবার বলেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিুচাপটি ক্রমেই দূর্বল হয়ে উত্তর দিকে সরে যাচ্ছে।
বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, নিুচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে এবং শুক্রবার সকালে তা চট্টগ্রাম বন্দরের ১০৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার বন্দরের ১০২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দরের ৯৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এসময় নিম্পচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৪০ কিলোমিটার। সমুদ্র বন্দ্ররগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দুদিন ধরে কক্সবাজারের সর্বত্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার তুলনায় বেড়েছে। মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার জেলার ৫ হাজার ট্রলারের মধ্যে ৪ হাজার ট্রলারই তীরে ফিরে এসেছে বলে জানা গেছে। বাকি ট্রলারগুলোও উপকূলমুখী রয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, সাগরে সৃষ্ট নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার উপকূল থেকে প্রায় ১০২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটির আভ্যন্তরীণ গতি ৪০ থেকে ৫০ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সারাদিন কক্সবাজারের আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। সমুদ্র উপকূলে অনুভূত হয় কনকনে শীত।
বিডিনিউজের বান্দরবান প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে নিুচাপের প্রভাবে পার্বত্য জেলা বান্দরবানের প্রায় সব এলাকায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার বিকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়।
স্থানীয় মৃত্তিকা সংরক্ষণ অফিস ২৪ ঘন্টায় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে এ পর্যন্ত জেলার কোথাও সূর্যের আলো দেখা যায়নি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা।
এদিকে আবহাওয়া অনুকূল না থাকায় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত অনূর্ধ -- ১৫ ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের উদ্বোধনী খেলা স্থগিত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিনমজুররা কর্মহীন হয়ে পড়ে।
