হবিগঞ্জের চন্ডছড়ি মাজার থেকে বোমা উদ্ধার, আটক ১
হবিগঞ্জের বাহুবল উপজেলার চন্ডছড়ি শাহ সৈয়দ ওসিউল্লাহ (রঃ) এর দুইশ ৫০তম ওরস মোবারকের প্রথম দিনে মাজারের পাশ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে।
মাজার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাহ ওসিউল্লাহ’র মাজারের পাশে শাহ সৈয়দ মকবুল হোসেনের মাজারে আচ্ছাদিত গিলাপের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমাটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বোমাটি উদ্ধার করে মাজারের পার্শ্ববর্তী পুকুরে বালির বস্তা দিয়ে ঘিরে রাখে। এ ব্যাপারে জড়িত সন্দেহে পুলিশ বানিয়াচঙ্গ এরশাদ হাই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ আশরাফ উদ্দিনকে আটক করে।
আশরাফ উদ্দিন বানিয়াচঙ্গের আদর্শ বাজার এলাকার আব্দুস ছালাম মাস্টারের ছেলে।
