২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে অস্ত্র -- শস্ত্র উদ্ধার

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার দুর্গম উগলছড়ির পাহাড়ে বিডিআর অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র - শস্ত্র উদ্ধার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিডিআর সদস্যরা শুক্রবার ভোর পাঁচটায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েকটি বিদেশী আগ্নেয়াস্ত্র।

উদ্ধারকৃত অস্ত্র -- শস্ত্রের মধ্যে রয়েছে ছয় রাউন্ড গুলিসহ একটি রাইফেল, তিন রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টুটু বোরের রিভালভার, একটি নাইনএমএম সাব মেশিন গান এবং একটি নাইনএমএম পিস্তল।

নিরাপত্তা বাহিনীর ভিন্ন একটি সূত্র জানায়, উদ্ধারকৃত  বেআইনী অস্ত্রগুলো শান্তিচুক্তি পক্ষীয় পাহাড়ি সন্ত্রাসীদের। অভিযানের আগে বিডিআর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ওইসব অস্ত্র -- শস্ত্র ফেলে পালিয়ে যায়।