সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষকের মৃত্যু
শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুনিম নোমান বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দ্রুতগামী একটি ট্রাকের সাথে মাইক্রবাসের মুখমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি স্ত্রী, ১১ মাসের কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নোমান তার দুজন বন্ধুর সাথে মাইক্রবাস যোগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা যাচ্ছিলেন। দুর্ঘটনায় নোমানের একজন বন্ধুও গুরুতর আহত হন।
