২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে আত্মঘাতী বোমা হামলাকারী মামুন বরিশালে নরসুন্দরের কাজ করতো

ঝালকাঠিতে আতœঘাতী বোমা হামলাকারী মামুন পরিচয় গোপন করে নরসুন্দরের ছদ্মবেশে বরিশাল নগরীতে দীর্ঘদিন বসবাস করে। সে এবং তার সহযোগী তালাত নগরীর বাংলাবাজার এলাকায় উপম সেলুনে কাজ করত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বরিশালে বৃহস্পতিবার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মামুন জানায়, নগরীর সাগরদীর লালার দীঘি এবং পরে আমতলার মোড়ে জমিরউদ্দিন খান সড়কে বাসা ভাড়া করে তারা দু’জন একসাথে চার মাস বসবাস করে। এসময় রূপাতলী দারুস সালাম জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম এবং মৃধাবাড়ি মসজিদের ইমাম আবুল খায়েরের সাথে তাদের সুসম্পর্ক ছিল।

এ তথ্যের ভিত্তিতেই সিআইডির এএসপি আতিকুর রহমান কোতায়ালী পুলিশ ও র‌্যাবের সহায়তায় ওই দুই ইমামকে গ্রেপ্তার করে। এ অভিযানের সময় আত্মঘাতী জঙ্গি মামুনও ক্রাচে ভর করে অভিযান পরিচালনাকারী দলের সাথে ছিল।

ঝালকাঠিতে ১৪ নভেম্বর জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় দুই সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। মামুনকে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় বোমাসহ গ্রেপ্তার করা হয়।