নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত, আহত ৭
নোয়াখালীর চাটখিল--সোনাইমুড়ি সড়কের জয়াগ বাজারে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘনায় একজন স্কুল শিক্ষিকা নিহত এবং সাতজন আহত হয়েছে।
নিহত শিক্ষিকা ডলি আক্তার (২৫) স্থানীয় বিদ্যাবন শিশু একাডেমীর পরিচালক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যাবন একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকায় পিকনিকে যাওয়ার জন্যে বাসে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ডলি আক্তার নিহত এবং একাডেমীর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে ট্রাকটির চালকও রয়েছে।
গুরুতর আহত অবস্থায় আব্দুল আওয়াল নামে একজনকে ঢাকা পাঠানো হয়েছে এবং অন্যদের নোয়াখালী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
