২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জঙ্গিবিরোধী অভিযানে ২ ইমাম গ্রেপ্তার

বরিশালে র‌্যাব--পুলিশের জঙ্গিবিরোধী যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুর ১টায় দুই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 03:23 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ঝালকাঠীতে গত মাসে বোমা হামলায় দুই বিচারক হত্যা মামলায় হামলাকারী হিসেবে আটক মামুনের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব ও পুলিশ নগরীর দু’টি মসজিদের ওই ইমামদের গ্রেপ্তার করে।

বরিশালে প্রথমবারের মতো র‌্যাব--পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রূপাতলী জামে মসজিদের ইমাম হাফেজ মো. সিরাজুল ইসলাম এবং মৃধা বাড়ি জামে মসজিদের ইমাম মো. আবুল খায়ের।

মামুনকে খালকাঠীতে বোমা হামলার ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটকের পর চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবদের জন্যে বৃহস্পতিবার বরিশাল আনা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কনস্টেবল বিডিনিউজকে জানায়, গ্রেপ্তারকৃত দুই ইমামকে নিয়ে র‌্যাব ও পুলিশ নগরীর রূপাতলী--জমির উদ্দিন সড়ক সংলগ্ন এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে।