২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাবি ছাত্রদের ওপর জোরজবরদস্তি

বিএনপির মহাসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রদলের নেতা কর্মীরা তাদের জোর করে মহাসমাবেশে নিয়ে গেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ছাত্রদল ক্যাডাররা ভোর থেকেই জগন্নাথ, জহুরুল হক, সলিমুল্লাহ এবং এএফ রহমানসহ বিভিন্ন ছাত্র হলে তালা লাগিয়ে দেয়। সকাল থেকেই ছাত্ররা হলের বাইরে বের হতে পারেনি।

জগন্নাথ হলের পালি ও সংস্কৃত বিভাগের ছাত্র মলয় দে জানান, এমনকি এমএ ও এমএসএস--এর ছাত্রদেরও সমাবেশে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হাসান মামুন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা ছাত্রদের জোর করে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেওয়ানোর ব্যাপারে ছাত্রলীগের তুলনায় অনেক বেশি নমনীয়।