আর্সেনিক দূষণ রোধে ই্উনিসেফের সহায়তা চেয়েছে বাংলাদেশ
ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণের ফলে দেশের বিপুল জনসংখ্যার স্বাস্থ্যহানি প্রতিরোধে ইউনিসেফের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বুধবার বাংলাদেশে ইউনিসেফের নব নিযুক্ত প্রতিনিধি লুইস জর্জ আর্সেনল্টের সাথে আলোচনা কালে একথা বলেন। লেটার অব ক্রেডেন্স জমা দিতে আর্সেনল্ট মন্ত্রীর কার্যালয়ে যান।
মন্ত্রী এসময় ব্ংালাদেশে স্বাস্থ্য এবং প্রজনন, বিশুদ্ধ পানি পান, সেনিটেশন, শিশু উন্নয়ন এবং শিক্ষা ইত্যাদি কার্যক্রম গুলোুতে সহায়তার জন্যে ইউনিসেফের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরো বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউনিসেফের প্রতিনিধি জানান, বাংলাদেশ আগামী দিনগুলোতে এ সহযোগিতার হাত আরো প্রাসারিত করার আশ্বাস দিয়ে বলেন, তার সংস্থায় সবসময়ই বাংলাদেশ অগ্রাধিকার পেয়ে থাকে।
