২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে জেএমবি গ্রেপ্তার অব্যাহত, বরিশালে বিস্ফোরক উদ্ধার, ২য় লিড

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরিশাল, দিনাজপুর, খুলনা ও ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার রাত ও বুধবার অভিযান চালিয়ে জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিস্ফোরক উদ্ধার করেছে। নোয়াখালীতে পুলিশ বোমা সদৃশ বস্তু উদ্ধার কর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

েছে। এছাড়া জেএমবির পটুয়াখালী জেলা কমান্ডার আল আমিন বুধবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বাসা সংলগ্ন সাধুর বটতলা এলাকার নিজ বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে কোতয়ালী থানা পুলিশ বুধবার সকালে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সদস্যের নাম হেমায়েত উদ্দিন।

পুলিশ জানায়, হেমায়েতের বাসা থেকে সাতটি বোমা, দুটি বিদেশি রিভলবার, জেহাদী বই এবং ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এদিকে হেমায়েত নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেছে, তার ছোট ভাই এনায়েত তাকে ফাঁসানোর জন্য বোমাগুলো রেখে গেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং হেমায়েতকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।

অন্যদিকে দিনাজপুর জেলার মধ্যগ্রাম এলাকা থেকে বুধবার সকালে জেএমবি’র আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মইনুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

অপর এক অভিযানে বুধবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দোহার থেকে আব্দুর রশিদ নামে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রশিদ ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে ঝালকাঠিতে বিচারক হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত মামুনকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশ মঙ্গলবার রাতে ফেরাজুল ইসলাম (২৫) এবং রাজু (২২) নামে তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের দু’জনের বাড়িই সদর থানার উপজেলার লক্ষীপুর ডেবাডাঙ্গী গ্রামে। ১৭ ফেব্র“য়ারি জঙ্গি প্রশিক্ষক আসির উদ্দিন গ্রেপ্তারের পর তারা দু’জন আত্মগোপন করেছিল। পুলিশ জানায়, তারা জেএমবি’র তালিকাভুক্ত সদস্য এবং ১৭ আগস্ট বোমা হামলার পরোক্ষভাবে সহযোগিতা করে।

বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার বসুরহাট সরকারি কলেজ থেকে বুধবার সকালে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ স্কুল থেকে ব্যাটারি সংযুক্ত বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এ কাজ করতে পারে বলে পুলিশের ধারনা। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ বরগুনা প্রতিনিধি জানান, জেএমবি’র পটুয়াখালী জেলার কমান্ডার বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের হাফেজ আল আমিন ওরফে আবদুল্লাহ বুধবার বরগুনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অমল কৃষ্ণ মন্ডলের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

জবানবন্দিতে সে জানায়, সারা দেশের মত ১৭ আগস্ট পটুয়াখালী জেলায় তার নেতৃত্বে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটালেও তার সহযোগী অপর ছয়জন রাজশাহীসহ উত্তরাঞ্চল থেকে এসেছে, যারা দেশের বিভিন্ন জেলায় জেএমবি’র কমান্ডারের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল।

২০০৪ সালের ৩০ জুন বরগুনার শিয়ালিয়া গ্রামের আহম্মদ মাস্টার বাড়ির মসজিদে জঙ্গি প্রশিক্ষণকালে আল আমিনসহ ৩৩ জন ধরা পড়ে। পরে জেল থেকে বেরিয়ে তারা একাধিকবার জঙ্গিতৎপরতা চালানোর জন্যে প্রশিক্ষণ নেয়। বাগেরহাটের নোমান নামের এক জঙ্গি তাদেরকে প্রশিক্ষণ দেয়।