বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বিজয় দিবস পালিত
বিদেশে বাংলাদেশ মিশনসমূহে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা পালন করা হয়েছে বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রাণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানসমূহে রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ সাম্প্রতিক বছরগুলোতে দেশের উন্নতি ও সমৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। এ সকল অনুষ্ঠানে আয়োজক দেশের সরকারি কর্মকর্তাসহ আমন্ত্রিত বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পালনকারী দূতাবাসগুলো হলো-- আংকারা, বেইজিং, বার্লিন, ক্যানবেরা, দোহা, দুবাই, হংকং, ইসলামাবাদ, লন্ডন, মালি, নিউইয়র্ক, রিয়াদ, স্টকহোম, ওয়াশিংটন ডিসি এবং ইয়াংগুন।
