শিক্ষকদের অনুপস্থিতির ফলে ঢাবি’র শিক্ষা কার্যক্রম ব্যাহত
উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭০ জনেরও বেশি শিক্ষক বিভিন্ন মেয়াদে বিদেশে অবস্থান করছেন।
১৫শ’রও বেশি পদের ভিতর দুইশ’ জন বিভিন্ন ধরনের ছুটিতে আছেন। আর দু’শটি পদ খালি রয়েছে।
এঁদের মধ্যে চারশ জন বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। এদিকে চারশ’র মত শিক্ষক বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও এনজিও-তে কর্মরত রয়েছেন।
শিক্ষকদের এই অনুপস্থিতিতে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরব আর ঐতিহ্য হারাতে বসেছে। যথার্থ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
কম্পিউটার সায়েন্স বিভাগের অন্ততঃ ১৪ জন শিক্ষক বর্তমানে ছুটিতে আছেন।
এদিকে আইবিএ, পরিসংখ্যান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগে ছুটিতে রয়েছেন যথাক্রমে ১০, নয় ও নয়জন করে শিক্ষক।
উচ্চশিক্ষায় বিদেশে অবস্থানরত শিক্ষকদের ৪০ জনের কোর্স শেষ হলেও তাঁরা দেশে ফেরেননি।
এদিকে প্রায় ৪০ জন শিক্ষক তাঁদের ছুটি বাড়ানোর আবেদন করেছেন।
২০০১, ২০০২ ও ২০০৩ সালে উচ্চ শিক্ষার জন্য ছুটিতে থাকা শিক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৪৯, ১৩৫ ও ১৯৯ জন।
অন্যদিকে নিয়ম বহির্ভূতভাবে অনুপস্থিত ছিলেন যথাক্রমে নয়জন, ১৫ জন ও ১৮ জন।
২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের ১৩৭৫টি পদে কর্মরত ছিলেন ১২০৫ জন।
আর ২০০৩ সালে ৪১টি পদে কর্মরত ছিলেন ১১৮১ জন।
উচ্চশিক্ষা লাভে নিয়োজিত শিক্ষকদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙ্গে কোর্স সমাপ্তির পরও দেশে ফিরছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জানান, অধিকাংশ শিক্ষকই নিজ স্বার্থে কোর্সের মেয়াদ বাড়িয়ে বিদেশে অবস্থান করছেন। একাধিকবার নোটিশ দেয়া সত্ত্বেও তাঁরা কর্ণপাত করছেন না।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডঃ গোলাম রহমানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এসব শিক্ষকদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
তৌহিদুজ্জামান নামের একজন ছাত্র অন্যায়ভাবে অনুপস্থিত শিক্ষকদের স্বার্থপর বলে অভিযুক্ত করে বলেন, এসব শিক্ষক কেবল অর্থ উপার্জনের জন্যই বিদেশে আছেন এবং ছাত্রদের প্রতি চরম দায়ত্বহীনতা দেখিয়ে বিদেশে থাকছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও তাঁরা প্রতিষ্ঠানটির প্রতি এতটুকুও কৃতজ্ঞ নন বরং বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করছেন কেবল বৃত্তি লাভের আশায়।
কিন্তু একজন শিক্ষক এই বিদেশে থেকে যাওয়া কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে ব্যস্ত হয়ে যাওয়ার পেছনে আর্থিক অসঙ্গতিকে দায়ী করেন।
উল্লেখ্য, ঢাবি’র একজন অধ্যাপকের মাসিক আয় ১৬,৫০০ টাকা। অন্যদিকে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের মাসিক আয় যথাক্রমে ১৫,০০০, ১১,০০০ ও ৬,৮০০ টাকা।
তবে একবাক্যে সকলেই শিক্ষার মান নিুগামী হওয়ার পিছনে শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন অনুপস্থিতিকে দায়ী করেন। শিক্ষক ও ছাত্রদের সুসমস্বয়ে বিশ্ববিদ্যালয় তার হৃতগৌরব ফিরে পাবেন বলে সবার বিশ্বাস।
